ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি নবীউল্লাহ নবীর

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬৯৫ Time View
Print

মোঃ রবিউল হাসান, স্টাফ রিপোর্টার ঢাকা-৫ আসনে মাদক ব্যবসা, চাঁদাবাজি, সন্ত্রাস ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি নেতা নবীউল্লাহ নবী। ঢাকা-৫ আসনের নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, কোনো ধরনের মাদক ব্যবসা, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে প্রশ্রয় দেওয়া হবে না। সম্প্রতি ডেমরা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজির অভিযোগ ওঠার প্রসঙ্গ উল্লেখ করে নবীউল্লাহ নবী বলেন, এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ডেমরা থানা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করা হয়েছে। ভবিষ্যতে দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ঢাকা-৫ আসনের এলাকায় কেউ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে দলীয় নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ব্যক্তির পরিচয়, সম্পর্ক বা প্রভাব বিবেচনায় নেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি। নবীউল্লাহ নবী বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে থাকার পর এখন একটি সুশৃঙ্খল ও জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে। এ জন্য চাঁদাবাজি, মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন। ঢাকা-৫ আসনের নাগরিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, চাঁদাবাজি, অনিয়ম, সন্ত্রাস কিংবা মাদকসংক্রান্ত কোনো অভিযোগ বা ঘটনার তথ্য থাকলে যথাযথ প্রমাণসহ লিখিতভাবে জানাতে হবে। অভিযোগ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নেওয়ার কথাও জানান তিনি। তিনি আরও বলেন, ঢাকা-৫ আসনে কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা, চাঁদাবাজি বা মাদক ব্যবসাকে প্রশ্রয় দেওয়া হবে না। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে দায়িত্বশীল ও সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান তিনি। দলের ভাবমূর্তি ও জনগণের আস্থা রক্ষায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে নবীউল্লাহ নবী বলেন, কোনো নেতাকর্মী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হলে কিংবা কাউকে এমন কর্মকাণ্ডে সহায়তা করলে তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বক্তব্যে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ নীতির কথা উল্লেখ করে বলেন, জনগণের অধিকার, দলের শৃঙ্খলা এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের অবস্থান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

টেকনাফে কাদার ভেতর ২০ হাজার ইয়াবা উদ্ধার

মাদক-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি নবীউল্লাহ নবীর

Update Time : ০৮:৪৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬