
নিজস্ব প্রতিবেদক: দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম ও ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ গুণীজন সম্মাননা স্মারক পেয়েছেন মোঃ মাহিদুল হাসান সরকার। তিনি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দৈনিক মাতৃজগত পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক এবং দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতায় নিষ্ঠা, পেশাদারত্ব, দায়িত্বশীলতা এবং গণমাধ্যমের উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাঁর এই অর্জন সাংবাদিক সমাজের জন্য গর্ব ও অনুপ্রেরণার বিষয়। সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, বরং সত্য প্রকাশ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। এই দায়িত্ববোধকে ধারণ করে মোঃ মাহিদুল হাসান সরকার তাঁর পেশাগত কর্মকাণ্ডের মাধ্যমে সাংবাদিকতা ও গণমাধ্যমের অগ্রযাত্রায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। তাঁর এই সম্মাননা অর্জনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক সমাজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। তাঁর আগামী দিনের পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক এবং সাংবাদিকতার মহান দায়িত্ব পালনে তিনি আরও এগিয়ে যান—এই প্রত্যাশা সবার।
Reporter Name 


















