ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওয়ে আলোচিত ডাকাতির ঘটনায় একজন আটক লুন্ঠিত নগদ টাকা ও ডাকাতিতে ব্যবহৃত দা উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১১:৫৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ২১ Time View
Print

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের ঈদগাঁওয়ে সড়কে ব্যারিকেড দিয়ে সিএনজি ও মোটরসাইকেল থামিয়ে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ রায়হান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে লুন্ঠিত নগদ টাকা ও ডাকাতিতে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর দুপুর সাড়ে ২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানানো হয়, ঈদগাঁও থানাধীন ঈদগাঁও ইউনিয়নের হিমছড়ি ঢালারমুখ রাস্তার মাথায় ১০ থেকে ১২ জন মুখোশধারী ডাকাত সড়কে ব্যারিকেড দিয়ে কয়েকটি সিএনজি ও মোটরসাইকেল আটক করে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করছে। খবর পেয়ে ঈদগাঁও থানার টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পাশের পাহাড়ের গহিনে পালিয়ে যায়। এরপর পুলিশ ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে এবং ঘটনাস্থলের আশপাশের পাহাড়ি এলাকায় অভিযান চালায়। অভিযানের ধারাবাহিকতায় ২১ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে ঈদগাঁও থানাধীন মধ্যম শিয়াপাড়া এলাকা থেকে মোহাম্মদ রায়হানকে আটক করা হয়। পুলিশ জানায়, আটক রায়হানের হেফাজত থেকে ডাকাতির ঘটনায় লুন্ঠিত নগদ অর্থ এবং ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ডাকাতির সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম-ঠিকানা প্রকাশ করেছেন বলে জানিয়েছে পুলিশ। প্রকাশ করা নাম-ঠিকানা যাচাই-বাছাই করে ঘটনায় জড়িত অন্যদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের

ঈদগাঁওয়ে আলোচিত ডাকাতির ঘটনায় একজন আটক লুন্ঠিত নগদ টাকা ও ডাকাতিতে ব্যবহৃত দা উদ্ধার

Update Time : ১১:৫৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬