
মোঃ শাকিল খান রাজু, সিনিয়র স্টাফ রিপোর্টার ভোলার মনপুরায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাকুচিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিরাজগঞ্জ বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে আদালতে সোপর্দ করে পুলিশ। গ্রেপ্তার মো. শহিদুল ইসলাম মোল্লা দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং সাকুচিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শহিদুল ইসলাম মোল্লা পুলিশের ওপর হামলার একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। আদালতের নির্দেশনা অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
Reporter Name 


















