ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ আট বছর পর অবসরে শেরপুরের সাবেক জেলা প্রশাসক আনারকলি মাহবুব।

  • Reporter Name
  • Update Time : ০৫:৩২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ২০ Time View

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

Print

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ আট বছর পর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিতর্কিত ‘দিনের ভোট রাতে’ দেওয়ার অভিযোগে আলোচিত তৎকালীন শেরপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনারকলি মাহবুবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

একই প্রজ্ঞাপনে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা দেশের আরও ৩২ জন তৎকালীন জেলা প্রশাসককে (বর্তমানে যুগ্ম সচিব) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

অবসরে পাঠানোর আগে আনারকলি মাহবুবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক হিসেবে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন এসব কর্মকর্তা। ওই নির্বাচনকে ঘিরে তাদের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে বিতর্ক ও আলোচনা চলছিল।

আনারকলি মাহবুব ২০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০১৮ সালের ৯ আগস্ট শেরপুরের ২৪তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রায় আড়াই বছর দায়িত্ব পালন শেষে ২০২১ সালের ৩১ মে তিনি অন্যত্র বদলি হন। জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর জেলার রিটার্নিং কর্মকর্তার দায়িত্বও পালন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ আট বছর পর অবসরে শেরপুরের সাবেক জেলা প্রশাসক আনারকলি মাহবুব।

দীর্ঘ আট বছর পর অবসরে শেরপুরের সাবেক জেলা প্রশাসক আনারকলি মাহবুব।

Update Time : ০৫:৩২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬