
শারমিন আরা, ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ২৭/৯/২০২৬ ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এপিএস/এপিসি পদে কর্মরত মো: মফিদুল ইসলাম সেবা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। কার্যালয়ে আসা হামের টিকাদানের জন্য শিশুদের সেবা প্রদান সহ সাধারণ রোগীদের চিকিৎসাসেবা সহজতর করতে তাঁর ভূমিকা প্রশংসিত হচ্ছে। নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে হাসপাতাল ও টিকাদান কেন্দ্রে আসা শিশুদের অত্যন্ত যত্ন ও স্নেহের সাথে টিকাদানে সহযোগিতা করা তাঁর প্রতিদিনের দায়িত্ব। শিশুরা যাতে কোনো ভয় বা আতঙ্ক ছাড়া স্বাচ্ছন্দ্যে টিকা গ্রহণ করতে পারে, সেদিকে তিনি সার্বক্ষণিক নজর রাখেন। শুধুমাত্র নিজ দায়িত্ব পালনই নয়, হাসপাতালে চিকিৎসা নিতে আসা প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন রোগীদের সাহায্যার্থে তিনি সবসময় নিঃস্বার্থভাবে এগিয়ে আসেন। প্রতিবন্ধী রোগীদের চলাচলে সহযোগিতা করা থেকে শুরু করে জরুরি সেবা পাওয়ার ক্ষেত্রে তাঁর এই আন্তরিক ও মানবিক উদ্যোগ হাসপাতাল প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের মন জয় করেছে। ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা জানান, মফিদুল ইসলামের মতো দায়িত্বশীল কর্মীদের সুবাদেই চিকিৎসাসেবা নিতে এসে তারা অনন্য অভিজ্ঞতা লাভ করছেন। এ বিষয়ে স্থানীয় কর্মকর্তা ও সাধারণ জনগণ তাঁর এই দায়িত্বশীলতা ও মানবসেবার ভূয়সী প্রশংসা করেছেন।
Reporter Name 


















