ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১০:৪১:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ Time View
Print

সার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি), এর আওতাধীন প্রতিষ্ঠানসমূহ এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নূরুদ্দিন আহমেদ অপু, হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া, মোছাঃ তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, মোঃ মুস্তাফিজুর রহমান ভূঁইয়া এবং মোহাম্মদ নাজিবুর রহমান অংশগ্রহণ করেন। বৈঠকে দেশের রাসায়নিক সারের উৎপাদন, মজুদ ও বিতরণ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গত দুই বছরে গ্যাস সংকটের কারণে যমুনা ফার্টিলাইজার কারখানায় মাত্র তিন দিন সার উৎপাদন হয়েছে। এছাড়া আশুগঞ্জ সার কারখানায় গত ১৯ মাস ধরে উৎপাদন বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে দেশের সার সংকট মোকাবিলা, উৎপাদন ব্যয় কমানো এবং আমদানিনির্ভরতা হ্রাসের লক্ষ্যে দেশে সার উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে কমিটি। বৈঠকে পে-অফকৃত সার কারখানাগুলোর বিষয়ে মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা এবং বন্ধ সার কারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়। একই সঙ্গে পুরোনো সার কারখানাগুলো আধুনিকায়নের মাধ্যমে উৎপাদন সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এ ছাড়া দেশে বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। কৃত্রিম সংকট সৃষ্টিকারী ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজন অনুযায়ী তাদের লাইসেন্স বাতিলের বিষয়টি পর্যালোচনার জন্যও সুপারিশ করা হয়। সার সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডিজিটাল রিয়েল-টাইম মনিটরিং ব্যবস্থা চালুর জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের সুপারিশ করেছে কমিটি। এর মাধ্যমে সার সরবরাহের সাপ্লাই চেইন আরও কার্যকর ও নিয়ন্ত্রিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) ভবিষ্যৎ পরিকল্পনা কী—সে বিষয়ে পরবর্তী বৈঠকে বিস্তারিত তথ্য উপস্থাপনের সুপারিশ করা হয়। বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা, বিসিআইসি, বিএডিসি ও এর আওতাধীন প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তারা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জয়নাল আবেদীন রাজু স্টাফ রিপোর্টার, জাতীয় দৈনিক মাতৃজগত মোবাইল: 01711169167 ই-মেইল: bikolpo2002gmail.com

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে অভিযান, টিকিট কালোবাজারির অভিযোগে গ্রেফতার।

সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

Update Time : ১০:৪১:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬