ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ১৫৫ কেজি ওজনের বিশাল আকৃতির সামুদ্রিক কোরাল মাছ, একনজর দেখতে বাজারে ভিড় করছেন ক্রেতা ও কৌতূহলী দর্শনার্থীরা।

  • Reporter Name
  • Update Time : ১২:৪১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৯৩ Time View
Print

এস এম জসিম, বিশেষ প্রতিনিধি

বৃহস্পতিবার (২৩ জুলাই) কাজীর দেউড়ি বাজারের মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, সুন্দরবন সংলগ্ন উপকূলীয় সমুদ্র এলাকা থেকে ধরা পড়া মাছটির খবর দুই দিন আগে একটি মাছ ধরার ঘাট থেকে পান। পরে তিনি মাছটি কেনার সিদ্ধান্ত নেন। মাছটি কিনতে তার খরচ হয়েছে ১ লাখ ১০ হাজার টাকা। এছাড়া পরিবহন ব্যয় হয়েছে আরও ১০ হাজার টাকা।

আনোয়ার হোসেন বলেন, মাছটির বিক্রয়মূল্য প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ৪০ কেজি মাছ অগ্রিম বুকিং হয়ে গেছে। আগামী শনিবার পর্যন্ত বুকিং নেওয়া হবে। এরপর বুকিং অনুযায়ী মাছ কেটে ক্রেতাদের কাছে সরবরাহ করা হবে।

তিনি আরও বলেন, এত বড় আকারের কোরাল মাছ বাজারে খুব কমই আসে। তাই মাছটি ঘিরে মানুষের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। একই সঙ্গে উন্নত মানের সামুদ্রিক মাছ হওয়ায় অনেক ক্রেতাই আগে থেকেই বুকিং দিয়ে রাখছেন।

কোরাল মাছ সুস্বাদু ও পুষ্টিগুণসমৃদ্ধ সামুদ্রিক মাছ হিসেবে পরিচিত। সাধারণত বঙ্গোপসাগরসহ উষ্ণমণ্ডলীয় সমুদ্র উপকূলীয় এলাকায় এ মাছের দেখা মেলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গলাচিপায় ২ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

চট্টগ্রামে ১৫৫ কেজি ওজনের বিশাল আকৃতির সামুদ্রিক কোরাল মাছ, একনজর দেখতে বাজারে ভিড় করছেন ক্রেতা ও কৌতূহলী দর্শনার্থীরা।

Update Time : ১২:৪১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬