ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে ভারত থেকে আসা ইলিশের চালান আটক

  • Reporter Name
  • Update Time : ১০:৫০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ২৫ Time View
Print

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার

বাংলাদেশী ইলিশের পরিবর্তে এবার বেনাপোল স্থলবন্দর দিয়ে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা ভারতীয় ইলিশ আটক করেছে কাষ্টমস।

সাদা মাছের ঘোষণা দিয়ে আমদানি করা ঘোষণা বহির্ভূত ১২ কার্টন (প্রায় ৩৬০ কেজি) ভারতীয় ইলিশ মাছ জব্দ করা হয়।
কাস্টমস ও বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে ভারত থেকে আমদানিকারক প্রতিষ্ঠান স্বর্ণালী এন্টারপ্রাইজ ৪৬৪ প্যাকেজে মোট ২৬ হাজার ৩১০ কেজি (গ্রস) এবং ১৩ হাজার ৮৬৪ কেজি (নিট) ওজনের সাদা মাছ আমদানি করে। চালানটির মেনিফেস্ট নম্বর ৪৪৬৮৯।

বেনাপোল কাস্টমসের সুপারিনটেনডেন্ট আরিফুল ইসলাম জানান, কায়িক পরীক্ষার সময় ঘোষণায় উল্লেখিত সাদা মাছের পরিবর্তে ১২ কার্টনে ৩৬০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। এগুলো বর্তমানে কাস্টমস হেফাজতে রয়েছে। বিধি অনুযায়ী অচিরেই নিলামে বিক্রি করা হবে বলে জানান কাষ্টম সংশ্লিষ্টরা।

বন্দর ব্যবহারকারী ও স্থানীয়রা জানান, এ ধরনের ঘটনা রোধে বন্দর এলাকায় কাস্টমসের নজরদারি জোরদার করা প্রয়োজন। বারবার একই ধরনের অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মনপুরায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন গতি,

বেনাপোলে ভারত থেকে আসা ইলিশের চালান আটক

Update Time : ১০:৫০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬