ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরার পল্লীতে বিদ্যুৎ বিল নিয়ে পিতা পুত্রের বিরোধ বিদ্যুৎস্পৃষ্টে পুত্র নিহত

  • Reporter Name
  • Update Time : ১০:৫১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ২৫ Time View
Print

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মহেশকুড় গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জুলফিকার (২৭) নামের এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মহেশকুড় গ্রামের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত জুলফিকার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মহেশকুড় গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে বিদ্যুৎ বিল পরিশোধ এ সংক্রান্ত বিষয় নিয়ে বাবা আব্দুস সাত্তারের সাথে জুলফিকারের কথা কাটাকাটি ও ঝামেলা হয়।
একপর্যায়ে জুলফিকার ঘর থেকে বের হয়ে ক্ষিপ্ত হয়ে মিটার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। এ সময় হাত দিয়ে মূল লাইনের সাথে সংযুক্ত মিটারের তার সজোরে টান দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মনপুরায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন গতি,

সাতক্ষীরার পল্লীতে বিদ্যুৎ বিল নিয়ে পিতা পুত্রের বিরোধ বিদ্যুৎস্পৃষ্টে পুত্র নিহত

Update Time : ১০:৫১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬