ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার লবনচরায় বিদেশি পিস্তল- গুলিসহ দুর্ধর্ষ সন্ত্রাসী নাদিম ও সহযোগী রানা গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১০:৫২:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ২৬ Time View
Print

নুরউদ্দিন খাঁন সোহাগ, ষ্টাফ রিপোর্টার

খুলনা মহানগরীর লবণচরা এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ নাজিম ওরফে নাদিম (৩০) এবং তার সহযোগী মো. মাসুদ রানা (৩৭)-কে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেফতার করেছে র‍্যাব-৬ এর স্পেশাল কোম্পানি।
শুক্রবার ২৪ জুলাই সকাল ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল খুলনার লবণচরা থানার ইসলামপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন লবণচরা থানার আমতলা এলাকার শাহজাহানের ছেলে নাজিম ওরফে নাদিম (৩০) এবং ইসলামপাড়া এলাকার আব্দুর রহমান মিয়াজির ছেলে মো. মাসুদ রানা (৩৭)।
র‍্যাব জানায়, অভিযান চলাকালে নাজিমের বসতঘরে তার দেখানো মতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড খালি কার্তুজ ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে।
র‍্যাব-৬ আরও জানায়, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা শেষে উদ্ধারকৃত আলামতসহ তাদের খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হবে।
র‍্যাব জানায়, সন্ত্রাসী, অবৈধ অস্ত্র, মাদক কারবারী বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে র‍্যাব এর নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মনপুরায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন গতি,

খুলনার লবনচরায় বিদেশি পিস্তল- গুলিসহ দুর্ধর্ষ সন্ত্রাসী নাদিম ও সহযোগী রানা গ্রেফতার

Update Time : ১০:৫২:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬