ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রম, শুভ উদ্বোধন।

  • Reporter Name
  • Update Time : ১১:০০:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৩৩ Time View
Print

মোঃ ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর।

লক্ষ্মীপুর জেলার নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টায় চরচামিতা এলাকার বেগম অজিফা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ভবনে স্থাপিত চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনের মধ্য দিয়ে নতুন উপজেলার প্রশাসনিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. মেহেদী হাসান। নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূঁইয়া এবং লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন।

উদ্বোধন শেষে অতিথিরা নবগঠিত উপজেলার প্রশাসনিক কার্যক্রম সফলভাবে পরিচালনায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, দক্ষতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, চন্দ্রগঞ্জ উপজেলা হিসেবে প্রশাসনিক কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় জনগণ সরকারি সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকরভাবে গ্রহণ করতে পারবেন। এর ফলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম এবং জনসেবার মান আরও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন উপজেলার কার্যক্রম শুরু হওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যেও উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মনপুরায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন গতি,

নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রম, শুভ উদ্বোধন।

Update Time : ১১:০০:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬