ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় র‍্যাবের অভিযানে প্রায় ৪ হাজার পিছ ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১১:২৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৩৪ Time View
Print

নুরউদ্দিন খাঁন সোহাগ, ষ্টাফ রিপোর্টার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৬, সদর কোম্পানি ভাটিয়াপাড়া ক্যাম্প।
র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানাধীন কোটালীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানারপাড়া এলাকায় গোপন সংবাদ ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে থানারপাড়া গ্রামের মজিদ মিয়ার ছেলে সজিব মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে মোট ৩ হাজার ৯৫০ পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
র‍্যাব-৬ জানায়, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোটালীপাড়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোটালীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান পরিচলনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দর্শনায় ওয়ালটনের সেবা সম্প্রসারণ: গ্রাহকদের জন্য বিশেষ কর্পোরেট সুবিধা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় র‍্যাবের অভিযানে প্রায় ৪ হাজার পিছ ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার

Update Time : ১১:২৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬