ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরিণাকুণ্ডুতে বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ১৭ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু,

  • Reporter Name
  • Update Time : ১১:২৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ১১২ Time View
Print

শারমিন আরা, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় নিজ বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামের ১৭ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ ২৭/৭/২০২৬ তারিখে
উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের নিতানন্দপুর গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহত তানহা ওই গ্রামেরই মিরাজের মেয়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তানহার বাবা মিরাজ বাড়ির পাশে ইজিবাইকটি রেখে ভেতরে ভাত খেতে যান।

ইজিবাইকের চাবি গাড়িতেই লাগানো ছিল। অবুঝ শিশু তানহা খেলার ছলে ইজিবাইকের চালকের আসনে উঠে বসে এবং আকস্মিকভাবে পিকআপ (এক্সিলারেটর) ঘুরিয়ে ফেলে।

এতে ইজিবাইকটি চালু হয়ে হঠাৎ চলতে শুরু করে। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে তানহা গাড়ি থেকে নিচে ছিটকে পড়ে যায় এবং ওই ইজিবাইকের চাকায় পিষ্ট হয়।

ঘটনাস্থলেই শিশু তানহার করুণ মৃত্যু হয়। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে পরিবারসহ পুরো নিতানন্দপুর গ্রামে গভীর শোকের ছায়া নেমে আসে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গাবতলীতে পথশিশুদের জন্য মাসব্যাপী খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা

হরিণাকুণ্ডুতে বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ১৭ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু,

Update Time : ১১:২৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬