ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

  • Reporter Name
  • Update Time : ১১:২৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৩২ Time View
Print

মোঃ রাজন ইসলাম স্টাফ রিপোর্টার

পরিবেশ সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজশাহীর মতিহারের বিনোদপুর বাজারে অবস্থিত বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ—বিসিএসআইআর ল্যাবরেটরি হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি।

“সবার আগে দেশ, পরিবেশ হোক আমাদের অনুপ্রেরণা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীরা দেশাত্মবোধক স্লোগানের মাধ্যমে পরিবেশ রক্ষায় নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতিহার থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বশির উদ্দিন সনি, ৩০ নম্বর ওয়ার্ড দক্ষিণ যুবদলের আহ্বায়ক মো. সাইদুর ইসলাম সুমন, মতিহার থানা জাসাসের সভাপতি মো. আল আমীন মিলন, মতিহার থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান এবং বিসিএসআইআর ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল জলিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে কর্মসূচিতে অংশ নেয় এবং পরিবেশ সংরক্ষণে ভবিষ্যতেও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দর্শনায় ওয়ালটনের সেবা সম্প্রসারণ: গ্রাহকদের জন্য বিশেষ কর্পোরেট সুবিধা

রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

Update Time : ১১:২৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬