ঢাকা ০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে বন উচ্ছেদ অভিযানে বনকর্মীদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫

  • Reporter Name
  • Update Time : ১১:২৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৩০ Time View
Print

ফরহাদ রহমান, স্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজারের রামুতে সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ পানের বরজ উচ্ছেদে অভিযান চালাতে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। হামলায় রেঞ্জ কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। বন বিভাগের দাবি, সরকারি সংরক্ষিত বনভূমি উদ্ধার এবং অবৈধ দখল উচ্ছেদের নিয়মিত অভিযানের সময় একদল বনখেকো ও ভূমিদস্যু দেশীয় অস্ত্র নিয়ে বনকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়।

আহতরা হলেন পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগান মালি সাইদুল ইসলাম, বাগান মালি মো. সাজিদ এবং ইআরটি সদস্য মিজানুর রহমান। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলমসহ তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে বন বিভাগ।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ আল মামুন বলেন, সংরক্ষিত বনভূমি রক্ষায় পরিচালিত বৈধ উচ্ছেদ অভিযানে বাধা দিতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। হামলায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে পানেরছড়া সমিতিপাড়া ও দক্ষিণ মিঠাছড়ি এলাকার ৬ নম্বর ওয়ার্ডের নাজির (৫০), সাহাবউদ্দিন, জসিম ও আবদুল্লাহসহ কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। হামলায় অংশ নেওয়া অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।

বন বিভাগের কর্মকর্তারা বলছেন, সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করতে গেলেই একটি সংঘবদ্ধ চক্র হামলা, ভয়ভীতি ও বাধা সৃষ্টি করছে। সর্বশেষ এই হামলার ঘটনায় বনকর্মীদের নিরাপত্তা জোরদার এবং বনভূমি রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি আরও জোরালো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দর্শনায় ওয়ালটনের সেবা সম্প্রসারণ: গ্রাহকদের জন্য বিশেষ কর্পোরেট সুবিধা

রামুতে বন উচ্ছেদ অভিযানে বনকর্মীদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫

Update Time : ১১:২৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬