ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুস্থ, মেধাবী ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই : সোহরাব উদ্দিন

  • Reporter Name
  • Update Time : ১১:৩১:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ২৯ Time View
Print

মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

মাঠে হবে গোলের লড়াই, মাদকের বিরুদ্ধে আমরা সবাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় উৎসবমুখর পরিবেশে কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ তৃতীয় দিনের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২৬ জুলাই) বিকেল ৪টার সময় কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ৩য় দিনের ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও মোহামেডান ফুটবল টিমের সাবেক ফুটবলার বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভার:) মো: আব্দুল হাই সিদ্দিকী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য বশিরুল আলম চাঁদ, জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি প্রমূখ। এছাড়া স্থানীয় পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। ৩য় দিনের ম্যাচে খোকসা উপজেলা ও কুষ্টিয়া সদর উপজেলা ফুটবল টিম অংশ নিয়েছিলো। ম্যাচের শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। দৃষ্টিনন্দন পাসিং, দ্রুতগতির আক্রমণ এবং রোমাঞ্চকর মুহূর্তে দর্শকরা বারবার করতালিতে মুখর হয়ে ওঠেন। খেলোয়াড়দের নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় পুরো ম্যাচজুড়ে ছিল উত্তেজনা। নির্ধারিত সময়ে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচের ফল নির্ধারণে গড়ায় টাইব্রেকারে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচটি টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় লড়াই হিসেবে দর্শকদের মুগ্ধ করেছে। পরে টাইব্রেকারে কুষ্টিয়া সদর উপজেলা ফুটবল টিম ৫-৪ গোলে খোকসা উপজেলাকে পরাজিত করে পরবর্তী পর্বে সদর উপজেলা ফুটবল টিম তাদের স্থান নিশ্চিত করে। এসময় বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, জেলার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করা এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতেও দর্শকদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর দ্বিতীয় দিনের খেলায় আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের অত্যন্ত উৎসাহিত করেছে। একটি সুস্থ, মেধাবী ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাঠে প্রতিযোগিতা থাকবে, তবে তার সঙ্গে থাকবে শৃঙ্খলা, পারস্পরিক সম্মান এবং খেলোয়াড়সুলভ মনোভাব। জেলা পরিষদ ভবিষ্যতেও ক্রীড়া, সংস্কৃতি ও যুব উন্নয়নমূলক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দর্শনায় ওয়ালটনের সেবা সম্প্রসারণ: গ্রাহকদের জন্য বিশেষ কর্পোরেট সুবিধা

সুস্থ, মেধাবী ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই : সোহরাব উদ্দিন

Update Time : ১১:৩১:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬