ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কমিটি ঘোষণা।

  • Reporter Name
  • Update Time : ০২:০৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৩৪ Time View
Print

শেখ মোঃ হুমায়ুন কবির, চিফ রিপোর্টার। গাজীপুরের শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২০২৮ কার্যনির্বাহী কমিটির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। (৮’ই আগস্ট) ২০২৬ শনিবার, রাতে শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের প্রধান কার্যালয়ে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের পর এ কমিটি ঘোষণা করা হয়। রাত ৮:টায় শুরু হওয়া সভা চলে রাত সাড়ে ৯:টা পর্যন্ত। সভায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও প্রচার সম্পাদকের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন নাহিদুল ইসলাম নাহিদ। দায়িত্ব হস্তান্তর শেষে নবনির্বাচিত সভাপতি সোলায়মান মোহাম্মদ শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের আংশিক কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে যারা রয়েছেন—সভাপতি: সোলায়মান মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি: লেখক ও কথাসাহিত্যিক রুহুল আমিন সুজন, সহ-সভাপতি: মোশারফ ফকির, সহ-সভাপতি: শাকিল মিয়া, সাধারণ সম্পাদক: মোঃ আবুল কাশেম, যুগ্ম সম্পাদক: নাহিদুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক: মোঃ শাহিন আলম, সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক: মোঃ সবুজ মিয়া, প্রচার সম্পাদক: মোঃ আল আমিন, কোষাধ্যক্ষ: মোঃ মিন্টু মিয়া। নবনির্বাচিত সভাপতি সোলায়মান মোহাম্মদ বলেন, সংগঠনের গুরুত্বপূর্ণ পদগুলো দায়িত্বশীলভাবে পালনের ক্ষেত্রে সদস্যদের সংবাদ প্রকাশের মান, সংগঠনের প্রতি দায়িত্ববোধ এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়তার বিষয়গুলো গুরুত্ব দেওয়া হবে। দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে যোগ্যতা, অভিজ্ঞতা ও সংগঠনের প্রতি অবদানকে প্রাধান্য দেওয়া হবে। তিনি আরও বলেন, শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও পেশাদার সংগঠন হিসেবে গড়ে তুলতে নবনির্বাচিত কমিটির প্রত্যেক সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্ব হস্তান্তর ও কমিটি ঘোষণা অনুষ্ঠানে ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী মহিববুল্লাহর সঙ্গে সাক্ষাৎ।

শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কমিটি ঘোষণা।

Update Time : ০২:০৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬