
মো: রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের আসন্ন নির্বাচনে সদস্য পদপ্রার্থী হিসেবে সকল আজীবন সদস্যের দোয়া, ভালোবাসা, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন মোঃ নাছির আহামেদ। মানবসেবাকে মহান দায়িত্ব হিসেবে গ্রহণ করে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। নাছির আহামেদ বলেন, “মানবসেবা কোনো পদ-পদবির বিষয় নয়; এটি মানুষের পাশে দাঁড়ানোর একটি মহান দায়িত্ব।” বিপদে-আপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের কল্যাণে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। তিনি বলেন, আজীবন সদস্যদের বিশ্বাস, ভালোবাসা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে চান। নির্বাচিত হলে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যক্রমকে আরও জনকল্যাণমুখী করার পাশাপাশি মানুষের প্রয়োজনে পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন। নাছির আহামেদ সকল আজীবন সদস্যের প্রতি আস্থা ও সমর্থন প্রদানের আহ্বান জানিয়ে বলেন, “আপনাদের দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোটই হবে আমার পথচলার অনুপ্রেরণা।” তিনি ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্টের সকল আজীবন সদস্যের কাছে দোয়া, ভালোবাসা, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করেছেন।
Reporter Name 






















