
খন্দকার জলিল, জেলা প্রধান, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় পুলিশ পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানার এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গলাচিপা পৌরসভার ৬নং ওয়ার্ডের রতনপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। রতনপুর সাকিনস্থ গ্রেফতারকৃত আসামী মোঃ লিটন প্যাদার বসতঘরের সামনের কাঁচা রাস্তার উপর থেকে মাদক বেচাকেনাকালে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন— • ১। মোঃ রাজিব ফকির (২৮) পিতা- মোঃ খলিল ফকির, মাতা- মোসাঃ রাজিয়া বেগম, সাং- মুরাদনগর, ৫নং ওয়ার্ড, গলাচিপা সদর ইউনিয়ন। • ২। মোঃ লিটন প্যাদা (৩২) পিতা- মোঃ আলাউদ্দিন প্যাদা, মাতা- মোসাঃ নিলুফা বেগম, সাং- রতনপুর, ৬নং ওয়ার্ড, গলাচিপা পৌরসভা। উভয় আসামীই গলাচিপা উপজেলার বাসিন্দা। এই ঘটনায় ১২ সেপ্টেম্বর গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-৩২). ঘটনার বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ জানান, “তরুণ সমাজ ও এলাকাকে মাদকের ভয়াল থাবা থেকে মুক্ত রাখতে আমাদের এ মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গলাচিপাকে সম্পূর্ণ মাদকমুক্ত না করা পর্যন্ত এ ধরণের বিশেষ অভিযান জিরো টলারেন্স নীতিতে নিয়মিত পরিচালনা করা হবে। কোন অপরাধী বা মাদক কারবারিকে ছাড় দেয়া হবে না।” গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।
Reporter Name 



















