ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার রায়ের মহলে র‍্যাবের অভিযানে বিদেশি রিভলবারসহ টাইগার গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৩:২১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ২৭ Time View
Print

নুরউদ্দিন খাঁন সোহাগ
স্টাফ রিপোর্টার

খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন রায়ের মহল এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবারসহ কথিত টাইগার গ্রুপের সক্রিয় সদস্য মোঃ রবিউল ইসলাম (৩৬)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানি।

র‍্যাব জানায়, রোববার (২৬ জুলাই) দুপুর ১২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রায়ের মহল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই এলাকার বাসিন্দা শেখ লাল মিয়ার ছেলে মোঃ রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তাঁর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে রবিউলের দেখানো মতে ঘরের একটি নির্দিষ্ট স্থান থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

র‍্যাবের তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া রবিউল খুলনার কথিত টাইগার গ্রুপের সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র আইন, মাদক, হত্যাচেষ্টা ও চুরিসহ মোট ১৬টি মামলা রয়েছে।

এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর উদ্ধার হওয়া অস্ত্রসহ গ্রেফতারকৃত আসামিকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) হরিণটানা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব-৬।

র‍্যাব আরও জানায়, সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, মাদক কারবারি এবং বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামিদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক সুরুজ আলীর মুক্তির দাবি রাজশাহী প্রেসক্লাবের, মামলাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা

খুলনার রায়ের মহলে র‍্যাবের অভিযানে বিদেশি রিভলবারসহ টাইগার গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার

Update Time : ০৩:২১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬