
শারমিন আরা
ঝিনাইদহ জেলা প্রতিনিধি :
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ‘জুলাই জাগরণ’ শীর্ষক পদযাত্রা ও জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন এমপি। তিনি দেশ পুনর্গঠন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাহমুদা মিতু।
পদযাত্রা শেষে আয়োজিত জেলা সমাবেশে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আনতে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ।”
এ সময় এনসিপি নেতা তারেক রেজা স্থানীয় বিভিন্ন নাগরিক সমস্যা তুলে ধরেন। তিনি ঝিনাইদহ পৌরসভার মেয়রের ভূমিকা, জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ, দীর্ঘদিনের স্থানীয় সমস্যা দ্রুত সমাধান এবং কৃষির উন্নয়নে খাল খনন ও সংস্কারের দাবি জানান।
পদযাত্রা ও সমাবেশের পাশাপাশি দিনটি উপলক্ষে শিশুদের জন্য একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
Reporter Name 



















