ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবি পুলিশের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

  • Reporter Name
  • Update Time : ১২:৩৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ৪৩ Time View
Print

ময়মনসিংহ বিশেষ প্রতিনিধি
মোঃ শাহ সৈয়দ খাঁন ময়মনসিংহের ভালুকায় ডিবি পুলিশের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) রাতে ভালুকা মডেল থানাধীন মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মুখী চরপাড়া এলাকার বাসিন্দা সোহাগ মিয়া (৩৭) ও আশরাফুল মিয়ার (৩৪) পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। প্রাথমিক তথ্যে জানা গেছে, সোহাগের বিরুদ্ধে পূর্বে ৬টি এবং আশরাফুলের বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ মাদকের কারবার চালিয়ে আসছিল।
উদ্ধারকৃত মাদকের ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় নতুন করে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় সাংবাদিক পরিচয় ব্যবহারের অভিযোগে এক ব্যক্তি আটক, উদ্ধার চাইনিজ কুড়াল; তদন্তে পুলিশ

ডিবি পুলিশের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

Update Time : ১২:৩৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬