ঢাকা ১২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই: র‍্যাব

  • Reporter Name
  • Update Time : ০৪:১৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৪৫ Time View

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

Print

নিজস্ব প্রতিবেদক:– দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির কোনো বাস্তব ভিত্তি নেই বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তবে যেকোনো ঝুঁকি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে র‍্যাব এ কথা জানায়।

র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার বলেন,
“এ ধরনের কোনো আশঙ্কা বা থ্রেট এই মুহূর্তে আমরা দেখছি না। যেটা ছিল—আমরা প্রত্যাশা করছি যে অপরাধীরা এই ধরনের সাহস অন্তত করবে না।”

নিষিদ্ধ ঘোষিত একটি ‘উগ্রবাদী সংগঠনের’ সদস্যরা জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করতে পারে বলে সম্প্রতি পুলিশ সদর দপ্তর সতর্ক করে। বৃহস্পতিবার বাহিনীর ইউনিট প্রধানদের কাছে পাঠানো এক বার্তায় এ বিষয়ে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়।

তবে ওই বার্তায় সুনির্দিষ্টভাবে উগ্রবাদী সংগঠনটির নাম উল্লেখ করা হয়নি। এতে আরও বলা হয়, সম্প্রতি ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদ নামে ওই সংগঠনের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

‘নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সমর্থক কর্তৃক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা সংক্রান্ত’ ওই বার্তায় উল্লেখ করা হয়, গ্রেপ্তার ইসতিয়াকের সঙ্গে চাকরিচ্যুত দুই সেনাসদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে।

এক প্রশ্নের জবাবে র‍্যাব-২ এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার বলেন,
“যেকোনো ঝুঁকি ও হুমকি আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করি। আমাদের আওতাভুক্ত এলাকায় থাকা সব গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি অফিস এবং জনস্বার্থ সংশ্লিষ্ট ভবন ও স্থাপনাগুলোর নিরাপত্তায় টহল ও গোয়েন্দা দল নিয়োজিত রয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও দায়িত্ব পালন করছে।”

তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের টহল ও অভিযান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই: র‍্যাব

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই: র‍্যাব

Update Time : ০৪:১৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬