ঢাকা ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ

  • Reporter Name
  • Update Time : ১০:৪২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৪৬ Time View

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

Print

নিজস্ব প্রতিবেদক:–
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের মন্ডল বাজার এলাকায় যমুনা নদীর তীরে বজ্রপাতে চারটি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শাহীন ভান্ডারীর পিতা।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৬ এপ্রিল) বৃষ্টির আগমুহূর্তে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় যমুনা নদীর পাড়ে চরানো শাহীন ভান্ডারীর মালিকানাধীন পাঁচটি গরুর মধ্যে চারটি ঘটনাস্থলেই মারা যায়। একটি গরু জীবিত রয়েছে।

ঘটনার সময় শাহীন ভান্ডারীর পিতাও সেখানে উপস্থিত ছিলেন। আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর ঝুঁকির মুখে পড়লেও সৌভাগ্যক্রমে প্রাণে রক্ষা পান। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।

হঠাৎ এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, বজ্রপাতে এমন বড় ক্ষয়ক্ষতি পরিবারটির জন্য অপূরণীয় ক্ষতি। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ

Update Time : ১০:৪২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬