ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে বিজিবির অভিযানে প্রায় দেড় কোটি টাকার সোনার বারসহ স্বর্ণপাচারকারী আটক

  • Reporter Name
  • Update Time : ০২:৫১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ১০ Time View
Print

নুরউদ্দিন খাঁন সোহাগ
স্টাফ রিপোর্টার:–

যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজসংলগ্ন এলাকা থেকে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের চারটি পূর্ণাঙ্গ সোনার বার ও একটি অর্ধেক সোনার বারসহ এক স্বর্ণপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তি সুমন মণ্ডল। তিনি ঢাকার নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার ইসলামিয়া গ্রামের প্রাণনাথ মণ্ডলের ছেলে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খাঁন জানান, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি বিশেষ টহল দল যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সুমন মণ্ডলের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে তার শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় চারটি পূর্ণাঙ্গ সোনার বার এবং একটি অর্ধেক সোনার বার উদ্ধার করা হয়। জব্দ করা সোনার মোট ওজন ৬৮০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা। এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং নগদ ৯ হাজার ৮৭৫ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সুমন মণ্ডল জানান, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে সোনার বারগুলো বহন করছিলেন।

এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ জানালেন সিনিয়র সহ-সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার।

যশোরে বিজিবির অভিযানে প্রায় দেড় কোটি টাকার সোনার বারসহ স্বর্ণপাচারকারী আটক

Update Time : ০২:৫১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬