ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী প্রেসক্লাব সভাপতিকে হাসপাতালে দেখতে সাংবাদিকদের ভিড়

  • Reporter Name
  • Update Time : ০১:১৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৩২ Time View
Print

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান উচ্চ রক্তচাপ ও কিডনিজনিত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে রাজশাহীর মিশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতির খবর ছড়িয়ে পড়লে রাজশাহীর সাংবাদিক সমাজে উদ্বেগের সৃষ্টি হয়। শুক্রবার দিনভর তাঁকে দেখতে হাসপাতালে ভিড় করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলার সাংবাদিক, গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং শুভানুধ্যায়ীরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, সাইদুর রহমানকে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. নাইমুল ইসলাম (এমবিবিএস)-এর তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা তাঁর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুন-এর নেতৃত্বে প্রেসক্লাবের নেতৃবৃন্দ হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসকদের কাছ থেকে সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে অবহিত হন। নেতৃবৃন্দ তাঁর দ্রুত সুস্থতা কামনা করে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এছাড়াও রাজশাহীর বিভিন্ন উপজেলা থেকে কর্মরত সাংবাদিক, সংবাদকর্মী, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা হাসপাতালে গিয়ে সাইদুর রহমানের খোঁজ নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। সাংবাদিক নেতারা বলেন, সাইদুর রহমান দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা পেশায় কাজ করে আসছেন। একই সঙ্গে তিনি রাজশাহীর গণমাধ্যমের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা এবং প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর অসুস্থতায় রাজশাহীর সাংবাদিক সমাজ গভীরভাবে উদ্বিগ্ন। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক কর্মজীবনে ফিরে এসে সাংবাদিক সমাজের নেতৃত্ব দিতে পারেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয়, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাব সভাপতিকে হাসপাতালে দেখতে সাংবাদিকদের ভিড়

Update Time : ০১:১৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬