ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাতভর নাটকীয়তার পর ভোরে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১১:২৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ১১৬ Time View

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

Print

নিজস্ব প্রতিবেদক: শ্রম আইন লঙ্ঘনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে রাজধানীর বনানী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

তিনি জানান, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা একটি মামলায় সাজেদুল ইসলাম শুভ্রের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরোয়ানা কার্যকর করতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত প্রায় ১১টার দিকে বনানীর ডি ব্লকের ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাসভবনে অভিযান চালায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশ।

অভিযানের শুরুতে আইনশৃঙ্খলা বাহিনী ভবনে প্রবেশে কয়েক দফা বাধার মুখে পড়ে। পুলিশের অভিযোগ, ভবনের নিরাপত্তাকর্মীরা তাদের সঙ্গে সহযোগিতা করেননি। এ ছাড়া সেখানে অবস্থানরত কয়েকজন চালক ও দেহরক্ষী অসহযোগিতামূলক এবং উশৃঙ্খল আচরণ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রাতভর অভিযান ও অবস্থান কর্মসূচি চালিয়ে যায় পুলিশ। অবশেষে বুধবার ভোরে ওই বাসভবন থেকেই নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ: তদন্ত হোক সবার জন্য একই মানদণ্ডে

রাতভর নাটকীয়তার পর ভোরে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র গ্রেপ্তার

Update Time : ১১:২৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬