
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার
সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজাসহ সাত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে তাদের কাছ থেকে মোট ৩২০ পিস ক্ষতিকর ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন—মোঃ গোলাম মোস্তফা সানা (৪৪), পিতা-মশিয়ার রহমান সানা (উত্তর দেয়াড়া),ফয়সাল আহম্মেদ (২৩), পিতা-মতিয়ার রহমান সানা (দেয়াড়া সানাপাড়া, মোঃ হাবিবুল ইসলাম (২৫), পিতা-মোতালেব সানা (দেয়াড়া),মোঃ আব্দুর রহিম (৪০), পিতা-মোঃ বজলুর রহমান সানা (উত্তর দেয়াড়া),মোঃ মাসুদ আলম (৩২), পিতা-মৃত আইন উদ্দীন সানা (দেয়াড়া সানাপাড়া),বুলবুল আহম্মেদ (৩৬), পিতা-সুলতান সানা (দেয়াড়া সানাপাড়া) এবং মোঃ হাসান (৪৬), পিতা-মৃত বাকের আলী (লাঙ্গলঝাড়া উত্তর পাড়া)। তারা সকলেই কলারোয়া থানার বাসিন্দা। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মাদক মামলা রুজু করে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Reporter Name 

















