ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় নিলুফার রেনু বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৫১ Time View
Print

কুষ্টিয়ায় নিলুফার রেনু বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ায় শিক্ষার মানোন্নয়ন এবং মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের উৎসাহিত করতে নিলুফার রেনু বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) কুষ্টিয়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে জেলার শিক্ষা, প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। তিনি বলেন একটি জাতির উন্নয়নের প্রধান চালিকাশক্তি হলো শিক্ষা। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সামাজিক সংগঠনগুলোকে শিক্ষার প্রসারে আরও বেশি এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু মোহাম্মদ হাবিবুর রহমান (পিকলু)। তিনি বলেন, নিলুফার রেনু বৃত্তি ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে অনুপ্রেরণা জোগানো। তিনি ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান (কাজল মজুমদার), জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আবদুল লতিফ সেখ, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ হেলালউজ্জামান, কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক মোঃ মজিবুর রহমান, কুষ্টিয়া সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা নাজনীন আলম, আলমডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাঃ আলাউদ্দীন, কুষ্টিয়া সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নূর ইসলাম এবং কুষ্টিয়া পৌর ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন জাহান। বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান (কাজল মজুমদার) বলেন, শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নয়নের মাধ্যম নয়, এটি একটি জাতির সামগ্রিক অগ্রগতির ভিত্তি। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক সংগঠনের এমন মানবিক উদ্যোগ শিক্ষাক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে। তারা নিলুফার রেনু বৃত্তি ফাউন্ডেশনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে এ কর্মসূচির আওতায় আনার আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি, সনদ ও সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, নিলুফার রেনু বৃত্তি ফাউন্ডেশন, কুঠিপাড়া, কুষ্টিয়া প্রতিষ্ঠালগ্ন থেকেই মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা এবং শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে এ ধরনের মানবিক উদ্যোগে সম্পৃক্ত করে শিক্ষা উন্নয়নে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে মডেল মসজিদের উদ্বোধন লেমন সরকার, স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের হেলিপ্যাড মাঠ সংলগ্ন এলাকায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৭ আগষ্ট) দুপুর ১ টায় মডেল মসজিদের কক্ষে আনুষ্ঠানিকভাবে মসজিদ উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান। এসময় আরও বক্তব্য দেন- থানার ওসি আমানুল্লাহ আল বারী, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি জমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজান আলী, উপজেলা জামায়াতের সাবেক আমীর মিজানুর রহমান মাস্টার প্রমুখ। এছাড়াও সাবেক সাংসদ ইয়াসিন আলী, পৌর বিএনপির সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, সাবেক পৌর মেয়র আলমগীর সরকার, ডাঃ জাহাঙ্গীর আলম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ফরহাদুজ্জামান ও মডেল কেয়ারটেকার আমিরুল ইসলাম সহ স্থানীয় মুসল্লিগণ উপস্থিত ছিলেন। উদ্বোধক তার বক্তব্যে বলেন, আজ এ মডেল মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে প্রথমেই আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। তিনি আরও বলেন, এ মসজিদ নির্মাণে যারা টাকা-পয়সা ও শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এইসাথে তিনি মসজিদে নিয়মিত নামাজ আদায় ও মসজিদের রক্ষণাবেক্ষণ করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন। পরে জুম্মার নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা মাহাবুব আলম।

কুষ্টিয়ায় নিলুফার রেনু বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

Update Time : ০৫:৪৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬