ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়া খোকসা পৌর বিএনপির নেতাকে কুপিয়ে জখম করে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

  • Reporter Name
  • Update Time : ০২:৫১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৪৪ Time View
Print

মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়া খোকসা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ রাজুর ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, নিজ বাড়ির সামনে দুর্বৃত্তরা প্রথমে বিএনপি নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে বাড়ির গেটে শর্টগান দিয়ে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আহত নেতাকে স্থানীয়রা উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে খোকসা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুজ্জামান স্বপন জানান, থানার প্রাচীরের সঙ্গে বিএনপি নেতা রাজুর ওপর হামলার ঘটনায় আমরা উদ্বিগ্ন। এছাড়াও তিনি বলেন, খোকসা উপজেলার আইনশৃঙ্খলার অবনতির বিষয়ে পুলিশ সুপারকে জানানোর পরেও তেমন কোনো উন্নতি হচ্ছে না। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি করছি। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন জানান, বিএনপি নেতা রাজুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। হামলাকারীরা তিনটি মোটরসাইকেলে মুখ বাঁধা অবস্থায় ছিলেন। তিনি আরও বলেন, হামলাকারীদের একজনকে আহত বিএনপি নেতা রাজু ধরে ফেললেও তার হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং হামলাকারীদের ধরতে কাজ করছে পুলিশ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে মডেল মসজিদের উদ্বোধন লেমন সরকার, স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের হেলিপ্যাড মাঠ সংলগ্ন এলাকায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৭ আগষ্ট) দুপুর ১ টায় মডেল মসজিদের কক্ষে আনুষ্ঠানিকভাবে মসজিদ উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান। এসময় আরও বক্তব্য দেন- থানার ওসি আমানুল্লাহ আল বারী, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি জমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজান আলী, উপজেলা জামায়াতের সাবেক আমীর মিজানুর রহমান মাস্টার প্রমুখ। এছাড়াও সাবেক সাংসদ ইয়াসিন আলী, পৌর বিএনপির সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, সাবেক পৌর মেয়র আলমগীর সরকার, ডাঃ জাহাঙ্গীর আলম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ফরহাদুজ্জামান ও মডেল কেয়ারটেকার আমিরুল ইসলাম সহ স্থানীয় মুসল্লিগণ উপস্থিত ছিলেন। উদ্বোধক তার বক্তব্যে বলেন, আজ এ মডেল মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে প্রথমেই আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। তিনি আরও বলেন, এ মসজিদ নির্মাণে যারা টাকা-পয়সা ও শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এইসাথে তিনি মসজিদে নিয়মিত নামাজ আদায় ও মসজিদের রক্ষণাবেক্ষণ করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন। পরে জুম্মার নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা মাহাবুব আলম।

কুষ্টিয়া খোকসা পৌর বিএনপির নেতাকে কুপিয়ে জখম করে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

Update Time : ০২:৫১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬