ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় ৬০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৫:২০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ২৭ Time View
Print

​খন্দকার জলিল, জেলা প্রধান পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ গ্রাম গাঁজাসহ মোঃ দুলাল ফকির (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ​বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে গলাচিপা থানাধীন ১ নম্বর ওয়ার্ডের নতুন বাজারস্থ গলাচিপা লঞ্চঘাট সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুলাল ফকির গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের কুদ্দুস ফকিরের ছেলে। ​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানা পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় দুলাল ফকিরের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে তল্লাশি করা হয় এবং তার কাছ থেকে অবৈধ ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ​এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ জানান, “মাদক মুক্ত সমাজ গড়তে এবং অপরাধ নিয়ন্ত্রণে গলাচিপা থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে মডেল মসজিদের উদ্বোধন লেমন সরকার, স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের হেলিপ্যাড মাঠ সংলগ্ন এলাকায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৭ আগষ্ট) দুপুর ১ টায় মডেল মসজিদের কক্ষে আনুষ্ঠানিকভাবে মসজিদ উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান। এসময় আরও বক্তব্য দেন- থানার ওসি আমানুল্লাহ আল বারী, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি জমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজান আলী, উপজেলা জামায়াতের সাবেক আমীর মিজানুর রহমান মাস্টার প্রমুখ। এছাড়াও সাবেক সাংসদ ইয়াসিন আলী, পৌর বিএনপির সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, সাবেক পৌর মেয়র আলমগীর সরকার, ডাঃ জাহাঙ্গীর আলম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ফরহাদুজ্জামান ও মডেল কেয়ারটেকার আমিরুল ইসলাম সহ স্থানীয় মুসল্লিগণ উপস্থিত ছিলেন। উদ্বোধক তার বক্তব্যে বলেন, আজ এ মডেল মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে প্রথমেই আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। তিনি আরও বলেন, এ মসজিদ নির্মাণে যারা টাকা-পয়সা ও শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এইসাথে তিনি মসজিদে নিয়মিত নামাজ আদায় ও মসজিদের রক্ষণাবেক্ষণ করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন। পরে জুম্মার নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা মাহাবুব আলম।

গলাচিপায় ৬০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : ০৫:২০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬