
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বারঘড়ী এলাকার গুরুত্বপূর্ণ একটি গ্রামীণ রাস্তাটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর জন্য চরম ভোগান্তি আর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। সামান্য বৃষ্টি হলেই কাদায় পরিণত হয়ে চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ত এই রাস্তাটি। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হতে হতো। অবশেষে স্থানীয় উদ্যোগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রাস্তাটি ইটের হিয়ারিং, দিয়ে সংস্কার বা মেরামত করা হয়েছে। এতে করে বর্তমান রাস্তাটি চলাচলের জন্য এখন অনেকটাই সহজ ও নিরাপদ হয়েছে। এলাকাবাসীরা জানান যে, “আগে এই রাস্তায় হাঁটা তো দূরের কথা, বাইসাইকেল মোটরসাইকেল রিক্সা বা ভ্যান চালানোও ছিল অত্যন্ত কষ্টকর এবং দুর্ভোগের। এখন ইটের হিয়ারিং হওয়ার ফলে আমরা অনেক স্বস্তিতে চলাচল করতে পারছি।” স্থানীয়রা আরও বলেন, এই উন্নয়ন তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে সহজ করেছে এবং কৃষিপণ্য পরিবহনেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন । তারা এই কাজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তবে এলাকাবাসীর দাবি, ভবিষ্যতে যেন এই রাস্তাটি আরও টেকসই এবং পাকা (পিচঢালা) রাস্তা নির্মাণ করা হোক, যাতে দীর্ঘমেয়াদে কোনো সমস্যা না হয়। প্রতিবেদক: মোঃ আনোয়ারুল ইসলাম। স্টাফঃ রিপোর্টার লালমনিরহাট ০১৯১৫-৭২২৭৯৩
Reporter Name 



















