
মাতৃজগত ডিজিটাল রিপোর্টঃ— আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ। উদ্বোধনী দিনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত সাহসী, বীরত্বপূর্ণ ও পেশাদারিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১০৭ জন কর্মকর্তা ও সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হবে।
রোববার (১০ মে) ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতি বছর পুলিশ সপ্তাহকে ঘিরে আগের বছরের প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে পদক প্রদান করা হয়। পাশাপাশি সরাসরি সরকারপ্রধানের কাছে বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপনের সুযোগ থাকায় পুলিশ বিভাগের নীতিনির্ধারকদের কাছেও এ আয়োজন বিশেষ গুরুত্ব বহন করে।
পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর মোট ছয়টি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হবে।
দাবিগুলোর মধ্যে রয়েছে— দূতাবাস ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের পদায়ন, পুলিশের জন্য কেন্দ্রীয় সাইবার ক্রাইম ইউনিট প্রতিষ্ঠা, পুলিশের পৃথক মেডিকেল সার্ভিস চালু, সিলেট ও বরিশালে দুটি ট্রেনিং সেন্টার এবং চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুরে একটি বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, পুলিশের সুস্থ দেহ ও মন গঠনে এবং ক্রীড়া সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, সেই সঙ্গে এভিয়েশন পুলিশ প্রতিষ্ঠা।
Reporter Name 














