
মোঃ আশরাফ উদ্দিন, স্টাফ রিপোর্টার ভোলা ভোলা লালমোহনে আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টার-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে লালমোহন পৌর শহরের হাসপাতাল রোডস্থ হাজী জুলফিকার মিয়া সুপার মার্কেটে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অত্যাধুনিক কম্পিউটারাইজড এ ডায়াগনস্টিক সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহরুখ হাফিজ ডিকো। ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. মোশারফ হোসেন মতিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, লালমোহন প্রেসক্লাবের সভাপতি মো. সোহেল আজীজ শাহীন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, মো. শফিউল্লাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদলের সভাপতি মো. শাহীনুল ইসলাম কবির হাওলাদার এবং পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. মো. রফিকুল ইসলাম। এছাড়াও বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ফেয়ার ডায়াগনস্টিক সেন্টার আধুনিক প্রযুক্তিনির্ভর রোগ নির্ণয় ও মানসম্মত চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে লালমোহন উপজেলার মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সফলতা এবং এলাকার মানুষের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Reporter Name 



















