ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের প্রলোভনে মুসলিম তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, হিন্দু যুবকের বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ Time View
Print

‎ ‎শাকিল খান লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: ‎ ‎কুমিল্লার লাকসাম বাইপাস এলাকায় একটি আবাসিক হোটেল থেকে এক তরুণীকে সঙ্গে নিয়ে বের হওয়ার সময় স্থানীয় লোকজনের হাতে এক যুবক আটক ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ‎ ‎মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পরে ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে জয় কীর্ত্তনীয়া (২২) নামে ওই যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জয় হিন্দু ধর্মাবলম্বী এবং ওই তরুণী মুসলিম বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে। ‎এজাহার সূত্রে জানা যায়, চাঁদপুরের বাসিন্দা ওই তরুণী ও জয়ের মধ্যে প্রায় দুই বছর ধরে সম্পর্ক ছিল। তরুণী ঢাকায় ভাড়া বাসায় থাকেন। জয় লাকসামের একটি ন্যাশনাল ফার্মেসিতে কাজ করেন। অভিযোগ, জয়ের সঙ্গে দেখা করতে ওই তরুণী ঢাকা থেকে লাকসামে আসতেন। ‎এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জয় ওই তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। মঙ্গলবার দুপুরে বাইপাস এলাকার একটি আবাসিক হোটেল থেকে দুজন বের হওয়ার সময় স্থানীয় কয়েকজন তাঁদের আটক করেন। পরে জয়কে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ‎ ‎লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুনাহার লাইলী বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(খ) ধারায় করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গলাচিপায় বাবা-ছেলেসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজা উদ্ধার

বিয়ের প্রলোভনে মুসলিম তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, হিন্দু যুবকের বিরুদ্ধে মামলা

Update Time : ০৫:৩৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬