ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর থেকে পলায়ন করা আসামি সীমান্ত পারাপার রোধে সাতক্ষীরায় বিজিবির কড়া পাহারা

  • Reporter Name
  • Update Time : ০৬:০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ Time View
Print

সাইদুল বাসারঃ গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে বিস্ফোরক আইনের মামলায় আটক এক আসামী পলায়ন করার পর তাকে আটক করতে এবং সীমান্ত দিয়ে যাতে সে পালিয়ে পার্শ্ববর্তী দেশে যেতে না পারে, সেজন্য সাতক্ষীরা সীমান্তে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ​আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। ​বিজিবি সূত্র জানায়, গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে বিস্ফোরক মামলার আটক আসামী ‘পিচ্চি রাজা’ গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে পালিয়ে যান। এই ঘটনার পর সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবির দায়িত্বপূর্ণ ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় জনবল বাড়ানো হয়েছে। সেই সঙ্গে জোরদার করা হয়েছে টহল তৎপরতা এবং গোয়েন্দা নজরদারি। ​সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পলাতক আসামী সীমান্ত পেরিয়ে যাতে অন্য দেশে পালিয়ে যেতে না পারে, সেজন্য দিনে ও রাতে ৫৪ কিলোমিটারজুড়ে পেট্রোল বা টহলের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সতর্ক অবস্থায় এই টহল পরিচালনা করা হচ্ছে। ​এছাড়া সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ অভিযান ও চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চলছে। সাতক্ষীরা সীমান্তে যেকোনো মূল্যে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এই কড়া নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গলাচিপায় বাবা-ছেলেসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজা উদ্ধার

গাজীপুর থেকে পলায়ন করা আসামি সীমান্ত পারাপার রোধে সাতক্ষীরায় বিজিবির কড়া পাহারা

Update Time : ০৬:০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬