ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান, সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১১:২৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ১৮ Time View
Print

মোঃ সুজন আহাম্মেদ সিনিয়র স্টাফ রিপোর্টারঃ ট্রাফিক আইন জানুন, ট্রাফিক আইন মেনে চলুন—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে রাজশাহীতে অটোরিকশা, চার্জার রিকশা ও মোটরসাইকেল চালক-মালিকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগের উদ্যোগে রাজশাহী ট্রাফিক অফিসে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) নূর আলম সিদ্দিকী। এ সময় ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় সড়কে শৃঙ্খলা বজায় রাখতে চালক ও মালিকদের বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়। এর মধ্যে রয়েছে যত্রতত্র পার্কিং ও উল্টোপথে যানবাহন চালানো থেকে বিরত থাকা, নির্ধারিত রং ও বিধি মেনে যানবাহন পরিচালনা, নির্ধারিত স্থান ছাড়া যাত্রী ওঠানামা না করানো এবং মোটরসাইকেলে উচ্চ শব্দ সৃষ্টিকারী যন্ত্র ব্যবহার না করা। এ ছাড়া মোটরসাইকেলের চালক ও আরোহীর হেলমেট ব্যবহার নিশ্চিত করা, অতিরিক্ত যাত্রী বহন না করা, মাদক সেবন থেকে বিরত থাকা এবং যানবাহনের প্রয়োজনীয় বৈধ কাগজপত্র সঙ্গে রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। কর্মশালায় সড়ক দুর্ঘটনা কমানো ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলার জন্য চালক-মালিকদের প্রতি আহ্বান জানানো হয়। এদিকে বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় কর্মশালায় অংশ নেওয়া চালকদের চক্ষু পরীক্ষা করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাদের প্রয়োজনীয় পরামর্শ ও চক্ষু সেবা প্রদান করেন। আরএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বলা হয়, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে আইন মেনে চলার পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের গণসচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আশাশুনি চ্যাম্পিয়ন

রাজশাহীতে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান, সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

Update Time : ১১:২৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬