ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের চার রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৩০ হাজারকাটা

  • Reporter Name
  • Update Time : ০২:২১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৬ Time View
Print

ফয়ছল কাদির, সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান :: সিলেট নগরের চারটি রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত। অভিযানে রান্নাঘরের অপরিচ্ছন্নতা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে দুটি রেস্টুরেন্টকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচ ভাই, বেঙ্গল লাউঞ্জ, পানসী ও রাজবাড়ি রেস্টুরেন্টে রান্নাঘর, ফ্রিজ, খাবার সংরক্ষণ ব্যবস্থা, নিবন্ধনসহ বিভিন্ন বিষয় পরিদর্শন ও যাচাই করা হয়। অভিযান চলাকালে রান্নাঘরে অপরিচ্ছন্নতা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে বেঙ্গল লাউঞ্জ ও পাঁচ ভাই রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে খাবার প্রস্তুত ও সংরক্ষণে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। অন্যদিকে, পানসী রেস্টুরেন্টে অভিযান চালিয়ে উল্লেখযোগ্য কোনো অসঙ্গতি পাওয়া যায়নি বলে জানান অভিযান পরিচালনাকারীরা। তবে রাজবাড়ি রেস্টুরেন্টের নিবন্ধন নিয়ে জটিলতার বিষয়টি অভিযানে সামনে আসে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষের দাবি, নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রায় দুই বছর আগে জেলা প্রশাসনের কাছে জমা দেওয়া হলেও এখনো তারা নিবন্ধন সনদ পাননি। তাদের ভাষ্য, প্রয়োজনীয় সব কাগজপত্র যথাযথভাবে জমা দেওয়া হয়েছে এবং নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে বিষয়টি জানানো হবে বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছিল। অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আহমেদ লুনা বলেন, সংশ্লিষ্ট দপ্তর থেকেই রেস্টুরেন্টের নিবন্ধন দেওয়ার কথা। রাজবাড়ি রেস্টুরেন্টের কাগজপত্রে কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অভিযানে পরিদর্শন করা প্রতিষ্ঠানগুলোর খাবারের মূল্য তাদের কাছে অস্বাভাবিক বা অতিরিক্ত মনে হয়নি। কর্মকর্তারা জানান, নগরের রেস্টুরেন্টগুলোতে খাবারের মান, রান্নাঘরের পরিচ্ছন্নতা, খাবার সংরক্ষণ ব্যবস্থা, ফ্রিজের ব্যবহার ও প্রয়োজনীয় নিবন্ধনসহ বিভিন্ন বিষয় নিয়মিত নজরদারির আওতায় আনা হচ্ছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের নিরাপদ খাবার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার, ব্যাটারি উদ্ধার

সিলেটের চার রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৩০ হাজারকাটা

Update Time : ০২:২১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬