
মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার ভোলার মনপুরায় পতাকা উত্তোলন ও আলোচনা সভার মধ্য দিয়ে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে যুবলদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা সদর হাজিরহাট বাজারে যুবদলের দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব হাফেজ আবদুর রহিম, উপজেলা যুবদলের সিনিয়ার যুগ্ন আহবায়ক মোঃ কামাল উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি বাবুল হাওলাদার, উপজেলা যুবদলের নেতা মোঃ হেলাল উদ্দিন, মোঃ নাসির, জাবেদ মাতাব্বর, মোঃ নয়ন, হাজিরহাট ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক মোঃ ইলিয়াস ও মোঃ রুবেল সহ অন্যান্যরা।
Reporter Name 


















