ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোমস্তাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ৫২ Time View
Print

আমিনুল ইসলাম: সিনিয়র স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দিবসটি উপলক্ষে গোমস্তাপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান এসময় উপস্থিত ছিলেন। উপ সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী ইউসুফ আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম, আইসিটি কর্মকর্তা জাহিদুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ প্রমুখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “হাত ধোয়ায় নায়ক হোন”। হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বিভিন্ন পানিবাহিত ও সংক্রামক রোগ প্রতিরোধে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মসূচিতে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনীর মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে চলার বার্তা তুলে ধরা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ ও রোগমুক্ত জীবনযাপনের জন্য নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস অত্যন্ত জরুরি। বিশেষ করে খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পরে এবং বাইরে থেকে বাড়িতে ফেরার পর ভালোভাবে হাত ধোয়ার মাধ্যমে বিভিন্ন রোগের ঝুঁকি কমানো সম্ভব। দিবসটি পালনের মাধ্যমে শিশু-কিশোরসহ সর্বস্তরের মানুষের স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মোঃ রুবেল হোসাইন

গোমস্তাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত

Update Time : ০৬:৩৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬