ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০২:০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ Time View
Print

শারমিন জাহান স্টাফ রিপোর্টার চ্যাম্পিয়ন শাপলা বয়েজ ক্লাব, ক্ষমতাপুর, সরাইল ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে তিতাস নদীর দুই পাড়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। নৌকা বাইচ প্রতিযোগিতাটি তিতাস নদীর শিমরাইলকান্দি গাঁও গ্রাম পয়েন্ট থেকে মেড্ডা সরকারি শিশু পরিবার পয়েন্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৩ এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সিরাজুল ইসলাম, প্রশাসক, জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া এবং জনাব শাহ মুহাম্মদ আব্দুর রউফ, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো. আবু সাঈদ, জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া। প্রতিযোগিতায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শাপলা বয়েজ ক্লাব, ক্ষমতাপুর, সরাইল। ঐতিহ্যবাহী এই নৌকা বাইচকে ঘিরে তিতাস নদীর পাড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। প্রতিযোগিতা উপভোগ করতে নদীর দুই পাড়ে নারী-পুরুষ ও শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক সমাগম ঘটে। নৌকা বাইচের চ্যাম্পিয়ন শাপলা বয়েজ ক্লাব, ক্ষমতাপুর, সরাইল-কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ

ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত

Update Time : ০২:০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬