
আইনমন্ত্রী আসাদুজ্জামানের সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে সার্কিট উপস্থিত হয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এ সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, বর্তমান সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইন, নির্বাহী কমিটির সদস্য আসাদুজ্জামান, চ্যানেল নাইন এর সাতক্ষীরা প্রতিনিধি মাহমুদ হাসান, মাইটিভির সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবু, স্টার নিউজের সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফরহাদ, গ্রীন টিভির মীর খায়রুল আলমসহ অন্যরা। প্রেসবিজ্ঞপ্তি
Reporter Name 


















