ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্পিকার হাফিজের আকস্মিক পরিদর্শন রোগীদের চিকিৎসাসেবা, খাবারের মান ও হাসপাতালের সার্বিক পরিস্থিতি পরিদর্শন

  • Reporter Name
  • Update Time : ০৮:১৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১ Time View
Print

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিকভাবে উপস্থিত হয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। পরিদর্শনকালে তিনি হাসপাতালের প্রতিটি ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মানও পরিদর্শন করেন তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নত রাখার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সঠিক ও মানসম্মত সেবা নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব। রোগীদের সঙ্গে মানবিক আচরণ এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। আকস্মিক এই পরিদর্শনের সময় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্পিকার হাফিজের আকস্মিক পরিদর্শন রোগীদের চিকিৎসাসেবা, খাবারের মান ও হাসপাতালের সার্বিক পরিস্থিতি পরিদর্শন

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্পিকার হাফিজের আকস্মিক পরিদর্শন রোগীদের চিকিৎসাসেবা, খাবারের মান ও হাসপাতালের সার্বিক পরিস্থিতি পরিদর্শন

Update Time : ০৮:১৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬