ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উখিয়ার দারোগা বাজারের প্রধান পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এমপি শাহজাহান

  • Reporter Name
  • Update Time : ০৪:১৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৪৯ Time View
Print

চৌধুরী ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী উখিয়ার দারোগা বাজারের প্রধান পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি পূজামণ্ডপে গিয়ে পূজার সার্বিক আয়োজন, নিরাপত্তা ও পরিবেশের খোঁজখবর নেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তিনি মতবিনিময় করেন। পরিদর্শনকালে এমপি শাহজাহান চৌধুরী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানান এবং উৎসবটি শান্তিপূর্ণ, সম্প্রীতিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। উখিয়া-টেকনাফে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাইকে একসঙ্গে বসবাস করতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতায় প্রশাসনের পাশাপাশি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

‘আগে কাজ দেন, তারপর দোকান ভাঙেন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উখিয়ার দারোগা বাজারের প্রধান পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এমপি শাহজাহান

Update Time : ০৪:১৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬