ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় সিএনজি অটোরিকশায় ইয়াবা বহন, দুই মাদক কারবারি গ্রেপ্তার।

  • Reporter Name
  • Update Time : ০৪:২২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২৮ Time View
Print

প্রতিবেদন: মোহাম্মদ রাহিম বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিএনজি অটোরিকশায় করে ইয়াবা বহনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আখাউড়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক বহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় আখাউড়া উত্তর ইউনিয়নের আজমপুর এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশা আটক করা হয়। পরে অটোরিকশাটি তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পশ্চিম মেড্ডা এলাকার মো. শহীদ মিয়ার ছেলে মো. শরীফ এবং একই উপজেলার শরীফপুর এলাকার আমির আলীর ছেলে শাহীন মিয়া। পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

আখাউড়ায় সিএনজি অটোরিকশায় ইয়াবা বহন, দুই মাদক কারবারি গ্রেপ্তার।

Update Time : ০৪:২২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬