
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: তাসলিমা সারমিন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মব সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা কৃষকদল। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে সরাইল উপজেলা কৃষকদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি সরাইল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সরাইল উপজেলা কৃষকদলের আহ্বায়ক মশিউর রহমান। সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের সদস্যসচিব জয়নাল আবেদিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আলাল খন্দকার, আবদুল বারেক, কামাল খন্দকার, নজরুল খন্দকার, জুবায়দুর রহমান খোকন, নুরে আলম, রোমান মিয়া ও মাওলানা ওসমান উদ্দিন। এ ছাড়া বিএনপি নেতা এনামুল হক লোকমান, মীর হাসেন আলী, বিএনপির সভাপতি জামাল খন্দকার, সদর ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান মজনুসহ বিভিন্ন ইউনিয়ন কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে অরুয়াইল ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মো. আয়াত আলী ও সদস্যসচিব নুর ইসলাম, পাকশিমুল ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক শফিক মিয়া ও সদস্যসচিব শাহ আলম, শাহবাজপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আনোয়ার হোসেন ও সদস্যসচিব ইয়ার হোসেন এবং পানিশ্বর ইউনিয়ন কৃষকদলের সদস্যসচিব কবির হোসেন ও যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, সরাইলে মব সন্ত্রাসের ঘটনা ঘটছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে এর বিরুদ্ধে কঠোর প্রতিবাদ গড়ে তোলা হবে। তাঁরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মব সন্ত্রাস প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
Reporter Name 


















