ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১২:০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ২০ Time View
Print

এস এম জসিম বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ বিকাল ০৪:০০ ঘটিকায় দামপাড়া পুলিশ লাইন্স মাঠে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার জনাব হাসান মো: শওকত আলী মহোদয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি ডেইলি পিপলস ভিউ-এর সম্পাদক ও প্রকাশক এবং প্রয়াত রাফির পিতা জনাব ওসমান গণি মনসুর। উক্ত ক্রিকেট লীগে মোট ২৪টি দল অংশগ্রহণ করে এবং দলগুলো ০৮টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। ফাইনাল খেলায় বাদশা মিয়া একাদশ শতাব্দী ক্রিকেট একাডেমিকে ১০৪ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার জনাব হাসান মো: শওকত আলী বলেন, “খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দলগত চেতনা ও নেতৃত্বের গুণাবলি অর্জনে সহায়তা করে। একটি সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রয়াত রাফির স্মৃতিকে ধারণ করে আয়োজিত এ ক্রিকেট লীগ তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশে অনুপ্রেরণা জোগাবে বলে আমি আশাবাদী। আমি আয়োজক, অংশগ্রহণকারী দল, কোচ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং বিজয়ী ও রানার্সআপ দলসহ সকল খেলোয়াড়কে অভিনন্দন জানাই।” এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার সহ সভাপতি মোঃ ইবাদুল হক লুলু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান, কোষাধক্ষ নওশাদ আলম চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, কোচ, খেলোয়াড়, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

Update Time : ১২:০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬