
মোঃ মনিরুজ্জামান সিনিয়র রিপোর্টার ঝিনাইদাহ বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর পৌর শাখার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। ২৫/৮/২০২৬ মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা জামায়াত অফিসে রাত ৮: ০০ টায় বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলদের সঙ্গে এমপি মতিয়ার রহমান এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদাহ-৩ এর মাননীয় জাতীয় সংসদ সদস্য মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার সংগ্রামী আমির ফারুক আহমেদ, উপস্থিত ছিলেন বাংলাদেশ জানাতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি ও আগামী পৌর মেয়র নির্বাচনে মেয়র পদপ্রার্থী ইসমাইল হোসেন পলাশ, আরো উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি আমিরুল ইসলাম, মহেশপুর পৌর শাখার সেক্রেটারি ও যুব বিভাগের সেক্রেটারি মোঃ আবুল কালাম আজাদ, মত বিনিময় সভাটি সঞ্চালনা করেন মহেশপুর পৌর শাখার আমির নওফেল হোসেন। প্রধান অতিথি মতে বিনিময় সভায় তার বক্তব্যে যুবকদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ জামাতে ইসলামী ভবিষ্যতে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হবে সরকারি দল হিসেবে ইনশাআল্লাহ। তিনি বিভিন্ন দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন ,বর্তমান সরকারের মধ্যে যে ধরনের মনোভাব দেখা যাচ্ছে সে ক্ষেত্রে রক্ত গরম হবে কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে। ধৈর্যের সাথে সবকিছু মোকাবেলা করতে হবে এবং সমাজের মানুষের জন্য ভালো ভালো কাজ করতে হবে। মতি বিনিময় সভায় সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ দারসুল কুরআন পেশ করেন সূরা মুমিনন এর উপর। দায়িত্বশীলদের উদ্দেশ্যে সূরা মুমিনুন এর শিক্ষা তুলে ধরেন। উক্ত মতবিনিময় সভায় অতিথিবৃন্দ বিভিন্ন দায়িত্বশীলদের কথা মনোযোগ দিয়ে শোনেন, পরামর্শ নেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। উক্ত পৌর দায়িত্বশীল মতবিনিময় সভায় স্থানীয় অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Reporter Name 


















