ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে

  • Reporter Name
  • Update Time : ১২:১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ২৬ Time View
Print

এস এম জসিম বিশেষ প্রতিনিধি কাপ্তাই হ্রদের পানি বেড়ে তলিয়ে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু। তাই পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সেখানে প্রবেশ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে পর্যটন কর্তৃপক্ষ। আজ শনিবার (২৯ আগস্ট) দুপুর ২টার পর কাপ্তাই হ্রদের পানি বাড়তে শুরু করলে ঝুলন্ত সেতুর ওপর পানি উঠে যায়। বিকেল ৫টার দিকে সেতুটিতে প্রায় ৫ ইঞ্চি পানি ছিল। পরে কর্তৃপক্ষ সেতুতে পর্যটকদের প্রবেশ বন্ধ করে দেয়। একই সঙ্গে বন্ধ করা হয় টিকিট বিক্রিও। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বর্তমানে ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল। হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উজান ও ভাটি এলাকার পানি ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য শনিবার রাত ১০টা নাগাদ স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে তুলে পানি নিষ্কাশন শুরু করা হতে পারে। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হবে। বর্তমানে পাঁচটি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ফলে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। বৃষ্টিপাত, পানির উচ্চতা ও ইনফ্লোসহ সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইনফ্লো বেশি হলে পর্যায়ক্রমে স্পিলওয়ের গেট খোলার পরিমাণ বাড়ানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, হ্রদের পানি বেড়ে দুপুরে ঝুলন্ত সেতুর পাটাতন ডুবে যাওয়ায় কর্তৃপক্ষের নির্দেশে পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি বন্ধ রাখা হয়েছে টিকিট বিক্রি। তিনি বলেন, হ্রদের পানি কমে সেতুটি চলাচলের উপযোগী না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আশাশুনি চ্যাম্পিয়ন

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে

Update Time : ১২:১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬